সাত বছর পর নতুন যে ঘোষণা দিলেন সামান্থা

February 11, 2024 0

 

সাত বছর পর নতুন যে ঘোষণা দিলেন সামান্থা


দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনের কারণে সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তা তখন তুঙ্গে। অনেক প্রযোজক, পরিচালকই জনপ্রিয় এই দক্ষিণি অভিনেত্রীকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন। তখনই জানা যায়, অভিনেত্রী অসুস্থ। শুটিং তো দূর, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাঁকে।


আজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভি6ডিও পোস্ট করে অভিনয়ে ফেরার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী।

সামান্থা তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘অবশেষে আমি কাজে ফিরতে যাচ্ছি। এর আগে পুরোটা সময় আমার হাতে কোনো কাজ ছিল না। বন্ধুদের সঙ্গে এ সময়টা অনেক মজা করেছি।’ সামান্থা জানান, স্বাস্থ্যবিষয়ক একটি পডকাস্ট দিয়ে কাজে ফিরছেন তিনি।

গত বছর সামান্থা অভিনীত সর্বশেষ সিনেমা ‘খুশি’ মুক্তি পায়। তেলেগু সিনেমাটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। এ সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন আরেক জনপ্রিয় দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা।




0 Comments for "সাত বছর পর নতুন যে ঘোষণা দিলেন সামান্থা"