সন্তান জন্ম দিলেই বিপুল নগদ অর্থ

February 12, 2024 0

 

সন্তান জন্ম দিলেই বিপুল নগদ অর্থ



আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে দেশের জনসংখ্যা। তাই সন্তান জন্মদানে উৎসাহিত করতে কর্মীদের এক কোটি নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান।

দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক নির্মাণ সংস্থা বুয়ং গ্রুপ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই সংস্থায় কর্মরত যেকোনো কর্মী সন্তান জন্ম দিলে পাবেন এক কোটি কোরিয়ান ওন, যা ৮২ লাখ টাকার বেশি। কোনো কর্মী একাধিক সন্তানের জন্ম দিলে প্রতিবারই তিনি ওই পরিমাণ অর্থ সংস্থার. 


এ ছাড়া ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ওই সংস্থার কর্মীদের সন্তানের সংখ্যা একত্রে ৭০ হলে তাঁদের মধ্যে সাত কোটি কোরিয়ান ওন সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। পুরুষ ও নারী—সব কর্মীই এই সুবিধা পাবেন বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র সিএনএনকে বলেছেন।

বুয়ং গ্রুপের চেয়ারম্যান লি জুং-কেউন বলেন, তাঁদের প্রতিষ্ঠান কর্মীদের জন্য ‘সরাসরি আর্থিক সহায়তা’ দিতে চাইছে। শিশু লালন-পালনের আর্থিক বোঝা কমানোর ক্ষেত্রে সহায়তা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি


পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে কমছে। জনসংখ্যা বাড়াতেই কর্মীদের সন্তান ধারণে উৎসাহ দিচ্ছে প্রতিষ্ঠানটি। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ায় জন্মহার উল্লেখযোগ্য হারে কমে গেছে। ২০২২ সালে দেশটির জন্মহার ছিল মাত্র ০.৭৮ শতাংশ, যা বিশ্বের অন্য কোনো দেশের জন্মহারের চেয়ে কম।

এই অবস্থা চলতে থাকলে ২০২৫ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার আরো কমে ০.৬৫ শতাংশে পৌঁছে যাবে বলে পরিসংখ্যানে দেখা গেছে। জন্মহার কমেছে চীনেরও। চীনের জনগণের মধ্যে শুধু সন্তান জন্মদানই নয়, বিয়ে করে সংসার পাতার প্রবণতাও কমে এসেছে। সূত্র : সিএনএন


0 Comments for "সন্তান জন্ম দিলেই বিপুল নগদ অর্থ"