গর্ভধারণে চুল পড়ে
গর্ভাবস্থায় এবং বাচ্চা হওয়ার পরও অনেক মায়েদের চুল পড়তে দেখা যায়। যা অনেককে বিচলিত করে। তবে এটা সাধারণত কোন বড় অসুখের কারনে হয় না। এসময়ে চুল পড়ার প্রধান কারণ অপুষ্টি, দুশ্চিন্তা এবং হরমোনগত তারতম্য। গর্ভাবস্থার প্রথম দিকে আর গর্ভ পরবর্তী ৪ মাস পর এমনটা বেশী হয়। গর্ভাবস্থার হরমোনের কারনে অনেক চুল একসাথে বাড়ন্ত ফেজ এনাজেন থেকে বিশ্রাম ফেজ টেলোজেনে চলে যায়। ফলে কয়েক মাস পর অনেক চুল একসাথে পড়ে যায়। আমাদের মাথায় ৮০০০০ থেকে ১২০০০০ চুল থাকে। এর মধ্যে দিনে ১০০ পড়ে যাওয়াকে আমরা স্বাভাবিক ধরে নেই
আমাদের দেশের অনেক নারী অপুষ্টির শিকার। গর্ভবতী হওয়ার পূর্বেই তারা বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগতে থাকে। আমরা জানি, গর্ভাবস্থায় স্বাভাবিক খাবার ছাড়াও মায়ের গর্ভস্থ শিশুর জন্য অতিরিক্ত খাবারের প্রয়োজন পড়ে। অথচ এ সময়টাতে মায়ের খাবারের প্রতি অনীহা, মাথা ঘোরা, বমিভাব ও বমি হওয়ার জন্য চাহিদা মাফিক পুষ্টির ঘাটতিতে পড়ে যায়। তার সাথে যুক্ত হয় গর্ভবতীর খাবারের কুসংস্কার তাকে পরিমাণে কম খেতে দেয়া হয়, বিভিন্ন রকম পুষ্টিকর খাবার তাকে বর্জন করতে বলা হয়। ফলে তারা সঠিক পুষ্টি থেকে দারুণভাবে বঞ্চিত হয়। সাথে রক্ত শূন্যতা দেখা দেয়। দৈহিক পুষ্টির ঘাটতি চুলের গোড়ায় গিয়ে পড়ে, চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়, চুলের গোড়া নরম হয়ে চুল ঝড়ে পড়ে। তাই চুল পড়া রোধে গর্ভবতী মাকে বেশি বেশি পুষ্টিকর খাবার বিশেষ করে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কুসংস্কার পরিহার করে নিয়মিত মাছ, মাংশ, ডিম, দুধ, টাটকা শাকসবজি বেশি বেশি খেতে হবে। যাতে করে চুলের পুষ্টির প্রয়োজনিয় ভিটমিন বি১, বি২, বি৬, বি৭ ও বি ১২ পর্যাপ্ত পরিমানে খাওয়া হয়। দুশ্চিন্তাগ্রস্থ মায়েদের জন্য ভাল কাউন্সেলিংয়ের ব্যাবস্থাও করতে হবে
ডা. জহুরুল হক সাগর
নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ,
রূপসী বাংলা হাসপাতাল, ৮৩৩ শনির আখড়া, কদমতলী।
ফোন ঃ ০১৭৮৭ ৭৪০৭৪০, ০১৯৫৮১০৫৯০০, ০১৭২৮৫৫৮৯৯৯।
নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ,
রূপসী বাংলা হাসপাতাল, ৮৩৩ শনির আখড়া, কদমতলী।
ফোন ঃ ০১৭৮৭ ৭৪০৭৪০, ০১৯৫৮১০৫৯০০, ০১৭২৮৫৫৮৯৯৯।

0 Comments for "গর্ভধারণে চুল পড়ে"